Tuesday, April 7, 2026

বিরাটের নেতৃত্ব থেকে সরে যাওয়া নিয়ে ফের একবার মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ?

Date:

Share post:

ফের একবার বিরাট কোহলি নিয়ে মুখ খুললেন ভারেত প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হঠাৎই টি-২০ ফর্ম্যাটে ভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিয়াট। এরপর একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। এরপর আচমকাই টেস্ট ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান বিরাট। কোহলির ভারতীয় দল থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পিছনে অনেকেই মনে করেন তাঁকে নাকি তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন।এই নিয়ে ফের একবার মুখ খুললেন মহারাজ।

এই নিয়ে এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ আমি বিরাটকে নেতৃত্ব থেকে সরাইনি। বহু বার এটা বলেছি। টি-২০ ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে রাজি ছিল না বিরাট। তাই ও নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেয়। আমি বলেছিলাম তাহলে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিতে। ভারতের সাদা আর লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক করার কথা বলেছিলাম আমি।”

২০২১ সালে টি-২০ ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় দেখা যায় বিরাটকে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক মাস পর সকলকে অবাক করে টেস্ট ক্রিকেটের নেতৃত্বও ছেড়ে দেন বিরাট। পরে সব ধরনের ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়।

আরও পড়ুন- চেন্নাইয়ানের বিরুদ্ধে ম্যাচ জিতেই ডার্বি নিয়ে হুঙ্কার কুয়াদ্রাতের

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...