Wednesday, April 1, 2026

ডো.পিং-এর অভিযোগে নি.র্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা

Date:

Share post:

বিশ্ব ফুটবলে বিস্ফোরন। ডোপিং-এর অভিযোগে নির্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা। চার বছরের জন্য নির্বাসিত তিনি। এমনটাই খবর ইতালির এক সংবাদমাধ্যমের। এই মুহুর্তে ক্লাব ফুটবলে জুভেন্তাসের হয়ে খেলেন পোগবা। ডোপিং-এর অভিযোগে আগামী চার বছর আর কোনও ধরনের পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি । ইতালির অ্যান্টি ডোপিং আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে। যদিও পোগবার কাছে সুযোগ রয়েছে সুইস কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার। সেখানে তিনি তাঁর শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন।

পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে গত বছরের শেষের দিকে। গত ২০ আগস্ট জুভেন্টাস বনাম উদিনেসে ম্যাচের পর তাঁর ডোপ পরীক্ষা করা হয়। যদিও সেই ম্যাচে না খেললেও রিজার্ভ বেঞ্চে ছিলেন পোগবা। তবু ডোপ পরীক্ষায় তাঁর নমুনায় অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া গিয়েছিল। তখনই তাঁকে প্রাথমিক নির্বাসনে পাঠানো হয়। অক্টোবরে তাঁর দ্বিতীয় একটি নমুনার ফলও ‘পজিটিভ’ আসে। এর পরেই পোগবার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যদিও পোগবা ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেন। ডোপিং-এর অভিযোগের বিরুদ্ধে আবেদন করেন। ফলে আবার নমুনা পরীক্ষা করা হয় পোগবার। সেখানেও তাঁর ফলাফল ‘পজিটিভ’ আসে।যদিও এই নিয়ে এখনও মন্তব্য করেনি পোগবার ক্লাব জুভেন্তাস। তবে জানা যাচ্ছে, খুব শীঘ্রই পোগবাকে বাদ দেওয়া হবে।

২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন পোগবা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ২০১৮ সালে।

আরও পড়ুন- কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান? সামনে এল কারণ

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...