Monday, April 13, 2026

এবার ঈশান-শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন কপিল দেব

Date:

Share post:

এবার ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। রঞ্জিট্রফিতে না খেলার জন্য বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়স আইয়র-ঈশান কিষানকে। আর বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এই নিয়ে কপিল দেব বলেন, “ জানি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গিয়ে ঈশান ও শ্রেয়সের মন খারাপ হয়েছে। ওদের খারাপ লাগা খুবই স্বাভাবিক। কিন্তু ওদের বোঝা উচিত যে দেশ সবার আগে। ওরা মোটেও দেশের থেকে বড় নয়। আর এমন পদক্ষেপ নেওয়ার জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ।”

বুধবার ২০২৩-২০২৪ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সব মিলিয়ে ৩০জন ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তিতে। সেখানে একঝাঁক নতুন মুখ থাকলেও জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার। বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, চুক্তি নিয়ে আলোচনার সময়ে ঈশান ও শ্রেয়সের নাম বিবেচনাই করা হয়নি।

আরও পড়ুন- বয়স ভাড়ানোর অভিযোগে অনুর্ধ্ব-১৭ আইলিগ থেকে নির্বাসিত হল ইস্টবেঙ্গল : সুত্র

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...