Monday, April 6, 2026

অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবারে সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব!

Date:

Share post:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)উদ্যোগে এবার রাজ্যের সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব (Mother and Child Hub)গড়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সেখানকার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৬০০ বেডের এই হাব গড়ার কাজ চলছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্প রূপায়ণে বরাদ্দ করা হয়েছে ৬৪.৩৩ কোটি টাকা। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে তুলেছে রাজ্য সরকার (Government of West Bengal),তবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের (Diamond Harbour Medical College Hospital)মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ইউনিট হতে চলেছে। এটি তৃণমূল কংগ্রেসের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। সাংসদ বরাবরই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের সবধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট। ফের তার প্রমাণ মিলল।

রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বাড়তি অর্থ অনুমোদন করেছে বলে জানা যাচ্ছে। কলকাতা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের ন’টি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব রয়েছে। আরও পাঁচটি জায়গায় এই হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের। কোথাও ১০০, কোথাও ১৫০, কোথাও আবার ২৫০ শয্যার মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে। ডায়মন্ডহারবারের প্রকল্পে বেডের সংখ্যা সেখানে ৬০০। এখানে একই ছাদের তলায় মা ও শিশুর সব ধরনের চিকিৎসা হবে। প্রসব থেকে শুরু করে সদ্যোজাতদের জন্য স্পেশাল ওয়ার্ড, ছাড়াও জন্মগত ত্রুটির সমস্ত ধরনের চিকিৎসা হবে। থাকছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। ১১ তলা বিশিষ্ট ডায়মন্ডহারবারের মাদার অ্যান্ড চাইল্ড হাবটি এমনভাবেই তৈরি করা হবে, যাতে প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসার পর আর রেফারের দরকার না পড়ে। সব ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচারের সুবিধা মিলবে এখানে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...