Thursday, June 25, 2026

আপাদমস্তক ‘দুর্নীতিগ্রস্ত’ BJP, বাংলায় এসে অসত্য ভাষণ মোদি: তোপ তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় প্রকল্পে একমাত্র বঞ্চিত বাংলা। ১০০দিনের কাজ করিয়েও জবকার্ড হোল্ডারদের টাকা দেয়নি কেন্দ্রের মোদি সরকার। গুজরাটে লক্ষ কোটি টাকা স্ক্যাম করে দেশ ছেড়ে পালিয়েছেন বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিরা। অথচ ভোটের আগে বাংলায় এসে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার, কৃষ্ণনগরে সভায় তাঁর বক্তব্যের পরেই ধুয়ে দিল TMC। প্রশ্ন তোলা হল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার।

মোদির কথায়, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড তৈরি হয়েছে। বাংলায় নাকি ২৫ লক্ষ ভুয়ো কার্ড বানানো হয়েছে। অথচ কেন্দ্রের নথি বলছে সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। এই নিয়েই নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তাঁর কথায়, কৃষ্ণনগরে অসত্য কথা বলেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বাংলায় কাজ করিয়েও টাকা দেয়নি কেন্দ্র। ৫৯ লক্ষ বঞ্চিত জবকার্ড হোল্ডারকে টাকা দিচ্ছে রাজ্য সরকার। অথচ সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডের হদিশ যে উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল, সেই যোগী রাজ্যের ১০০দিনের টাকা আটকায়নি কেন্দ্র।

তৃণমূল নেতা শান্তনু সেন (Shantanu Sen) বলেন, মোদি-চোকসিরা লক্ষ কোটি টাকা জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মোদি সরকার। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা অভিযুক্ত হওয়া সত্ত্বেও গ্রেফতার হননি। অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তাঁকে নিজেদের দিকে টেনে মহারাষ্ট্রের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাজনীতির নোংরা খেলা খেলেছে বিজেপি। নারদাকাণ্ডে যে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে টিভির পর্দায় সবাই দেখল, তিনিও মোদির পায়ে ধরে বিজেপি-তে গিয়ে বসে গেলেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না! আর মোদি এখানে এসে বড় বড় কথা বলছেন! এটাও জুমলা বলে মত রাজ্যের শাসকদলের।




Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...