Friday, June 26, 2026

টাইমার বোমায় বিষ্ফোরণ? বেঙ্গালুরুর বিষ্ফোরণস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

Date:

Share post:

সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক নমুনা থেকে বেঙ্গালুরু পুলিশ রামেশ্বরম ক্যাফেতে (Rameswaram Cafe) বিষ্ফোরণের অনেকটা জট ছাড়িয়ে ফেলেছে। কম ক্ষমতা সম্পন্ন বিষ্ফোরকের কারণে যে ঘটনা শুক্রবার ঘটেছে তা কোনও টাইমার বোমার সাহায্যে হতে পারে বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaih) ইতিমধ্যেই আহতদের সবরকম চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে বহন করার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।

শুক্রবার দুপুরে আচমকাই বিষ্ফোরণে কেঁপে ওঠে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড (Whitefield) এলাকার প্রসিদ্ধ রামেশ্বরম ক্যাফে। তবে ঘটনায় কারও মৃত্যু হয়নি। ক্যাফের কর্মী ও গ্রাহক সহ মোট ১০ জন গুরুতর জখম হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই পুলিশের কয়েকটি দল বিভিন্ন দিক খতিয়ে দেখে বিষ্ফোরণের তদন্তে নামে। দ্রুত শুরু হয় ফরেনসিক নমুনা সংগ্রহের কাজ। আইইডি (IED) বিষ্ফোরক প্রয়োগের তত্ত্ব না উড়িয়ে দিয়ে পুলিশ দাবি করে ঘটনাস্থলে হালকা মানের বিষ্ফোরক ব্যবহার করা হয়েছিল। এরপরই সিসিটিভি ফুটেজে এক মুখে মাস্ক ও টুপি পরা যুবককে একটি ব্যাগ ওই রেস্তোঁরায় ছেড়ে যেতে দেখা যায়। পুলিশের তদন্তে উঠে আসে ওই ব্যাগেই বিষ্ফোরক রাখা ছিল।

টেকসিটি পুলিশের তদন্ত অনুসারে মাস্কে মুখ ঢাকা ওই যুবক গ্রাহক হিসাবেই ক্যাফেতে আসে। ব্যাগটি রেখে সে একটি বাসে করে চলে যায়। তার প্রায় ঘণ্টাখানেক পরে ওই ব্যাগে রাখা বোমা বিষ্ফোরণ হয়। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি পুলিশ ওই যুবকের খোঁজ শুরু করেছে। খুব দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে। তবে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে স্বীকারোক্তি দেয়নি বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার (DK Shivkumar) টেকসিটির বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিন্ত করেন।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...