Friday, June 19, 2026

গুগল প্লে স্টোরে ফিরল ১০টি ভারতীয় অ্যাপ

Date:

Share post:

গাইডলাইন অমান্য করায় জনপ্রিয় ভারতীয় অ্যাপ নিজেদের প্লে স্টোর (Google Play Store) থেকে সরিয়ে দিয়েছিল গুগল। যার মধ্যে ম্যাট্রিমনি অ্যাপ থেকে শুরু করে বিনোদনের অ্যাপও ছিল। খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিলেন ইন্টারনেট ব্যবহারকারীরা। গুগল প্লে স্টোরে না পাওয়ায় ডাউনলোড নিয়ে সমস্যা বাড়ছিল। অবশেষে শনিবার কাটলো জট । কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Minister Ashwini Vaishnaw) এবং গুগলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষেই মুছে যাওয়া ১০টি ভারতীয় অ্যাপ (Indian App)নিজেদের প্লে স্টোরে ফেরালো আমেরিকার অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা।

সমস্যা শুরু হয়েছিল শুক্রবারে। মাসুল না মেটানোর অভিযোগে গুগলের কোপে পড়ে শাদি, ম্যাট্রিমনি ডট কম, ভারত ম্যাট্রিমনি, অডিয়ো অ্যাপ কুকু এফএমের মতো কোম্পানিগুলো। এছাড়াও অনেক স্টার্ট আপ কোম্পানিও এই তালিকায় ছিল। প্রতিযোগিতা কমিশন এর আগে গুগলের ১৫%-৩০% পর্যন্ত মাসুল কাঠামো বাতিলের নির্দেশ দিয়েছিল। এই সিদ্ধান্তে বিরোধিতা করে সুপ্রিম আদালতের দ্বারস্থ হয় গুগল। মাসুল না দিলে অ্যাপ সরানো নিয়ে সম্মতিও মেলে। কিন্তু ভারতীয় স্টার্টআপ কোম্পানির সঙ্গে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থার মতের মিল কিছুতেই হচ্ছিল না। তাই শেষমেষ ১০ টি ভারতীয় এক ডিলিট করে দেওয়া হয়। এরপরই আসরে নামে কেন্দ্র। প্রাথমিকভাবে সমস্যার সমাধান হয়েছে বলেই দু পক্ষের তরফে আশ্বাস মিলেছে।


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...