Thursday, May 28, 2026

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ

Date:

Share post:

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। পিটিআইয়ের-এর প্রার্থী ওমর আইয়ুব খানকে পরাজিত করে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন শাহবাজ।রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদের সদস্যরা সমবেত হন। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করা হয় নতুন প্রধানমন্ত্রীকে। ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে। জাতীয় পরিষদের ২৬৪টি আসনের মধ্যে ৯০ আসনে জয়লাভ করে পিটিআই সমর্থিত প্রার্থীরা। ৭৯ আসনে জেতে দ্বিতীয় স্থানে ছিল নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। অন্যদিকে, ৫৪টি আসন পায় বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি।

যেহেতু কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই গঠন হয় জোট সরকার। নতুন সরকার গঠন করতে চাইছেপিএমএল-এন এবং পিপিপি সহ আটটি দল জোট। তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হন শাহবাজ শরিফ। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শাহবাজই।
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পিএমএলএন ও পিপিপির যৌথ জোটের প্রার্থী হিসাবে শাহবাজ তাঁর প্রার্থীপদ পেশ করেন। তিনি ছাড়া ইমরান খানের তেহরিক এ ইনসাফ পার্টির সমর্থিত সুন্নি ইত্তেহাদুল কাউন্সিল থেকে প্রার্থী পদের জন্য মনোনয়ন পেশ করেন ওমর আয়ুব। তবে পাকিস্তানের সংসদে ২০১ টি ভোটে জিতে যান শাহবাজ। যদিও তাঁকে ঘিরে প্রবল ক্ষোভ বিক্ষোভ পাকিস্তানের সংসদে দেখা যেতে থাকে।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি ভোট সম্পন্ন হয়েছে। ২৬৫ আসনের পাকিস্তানের ভোটে ম্যাজিক ফিগার ছিল ১৩৩। পাকিস্তানের সংসদে ৩৩৬ টি আসনের মধ্যে ১৬৯ টি ভোট সঙ্গে নিয়ে সংসদের নেতা হওয়ার নিয়ম রয়েছে। এদিকে, ৩৩৬ সদস্যের পাক সংসদে ৯০ টি আসন ইমরান খানের পিটিইই সমর্থিত নির্দলরা জিতে যায়। সেই জায়গা থেকে ইমরান শিবির সংখ্যাগরিষ্ঠতা পায়। এদিকে, খেলা ঘুরে যায়, যখন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ ও পিপিপি পার্টি একজোট হয়ে সরকার গড়ার রাস্তা বেছে নেয়। সেক্ষেত্রে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ-কে বাইরে থেকে সমর্থনের বার্তা দেয় বিলাওয়াল ভুট্টোর পিপিপি। এদিকে, প্রধানমন্ত্রীর নির্বাচনের পর এবার পাকিস্তানে ভোট হতে চলেছে রাষ্ট্রপতি পদের জন্য।

 

Related articles

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...