Thursday, March 26, 2026

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন মামলায় ফের তলব মহুয়াকে, ১১ মার্চ হাজিরার নির্দেশ ইডি-র

Date:

Share post:

ফের বহিষ্কৃত তৃণমূল সাংসদকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১১মার্চ তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই এই তলব।

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে। সংসদে প্রশ্ন বিতর্কেই তাঁর বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তভার পেয়েছে ইডি(ED)। সেই সূত্রেই গত ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল মহুয়াকে। তখন তিনি হাজিরা দেননি। তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। এবার ১১ মার্চ নেত্রীকে দেখা করতে বলল ইডি।

প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদ্রি। নিয়মভঙ্গের ওই অভিযোগেই সংসদ থেকে বিতাড়িত হন মহুয়া।

আরও পড়ুন- সৌজন্যে বিদ্যুৎ মন্ত্রী! এবার রাস্তার আলোয় নয়, বাড়ির আলোয় পড়বে নবদ্বীপের প্রিয়াঙ্কা

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...