Friday, April 3, 2026

#ThankYouDidi: আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

নারী দিবসের আগেই রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের পারিশ্রমিক বৃদ্ধির বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সকালে এই ঘোষণার পরেই তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের পোস্টের নীচে অভিষেক লিখলেন #ThankYouDidi।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“নারী দিবসের আগেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত মহিলাদের জন্য একটি বড় ঘোষণা করেছেন, যাঁরা নিঃস্বার্থভাবে মানব সেবায় আত্মনিয়োগ করেন!
আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন ৭৫০টাকা এবং ICDS সহায়িকাদের ৫০০টাকা বৃদ্ধি করা হয়েছে।
#ThankYouDidi”

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর তার আগে নারী দিবসের উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন সকাল ১০টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী Mamata Banerjee) ঘোষণা করেন, আশা ও আইসিডিএস কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা ও আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন ৫০০ টাকা করে বাড়তে চলেছে। এই বর্ধিত বেতন এপ্রিল মাস থেকেই কার্যকর হবে।

বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখেন মুখ্যমন্ত্রী। সেই কারণে কেন্দ্রের বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে ১০০দিনের কাজের টাকা দিচ্ছেন তিনি। সর্বজনীন দিদি মমতা বন্দ্যাপাধ্যায়কে ধন্যবাদ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...