Thursday, April 2, 2026

বাংলার বিরুদ্ধে ‘চক্রান্তে’ না, পদত্যাগে বাধ্য করা হল নির্বাচন কমিশনারকে!

Date:

Share post:

ঝুলি থেকে বেরিয়ে এল বিড়াল। বাংলার বিরুদ্ধে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল (Arun Goyal) নীতি বহির্ভূত কাজ করতে অস্বীকার করায় চরম বিতর্ক। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ (Resign) করলেন শনিবার রাতে। বলা উচিত তাঁকে সরে যেতে বাধ্য করল কমিশন (Election Commission of India) বা বকলমে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। শিয়রে লোকসভা ভোট (Loksabha Election)। প্রস্তুতি চলছে তুঙ্গে। এর মাঝে অরুণ গোয়েল নির্বাচন কমিশনার (Election Commissioner) পদ থেকে পদত্যাগ করায় বিতর্ক চরমে। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে নেন সময় নষ্ট না করে।

আসলে সর্ষের ভিতর ভূত লুকিয়ে রয়েছে কমিশনেই। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে আসলে মোদি-শাহের বশংবদ, তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি কমিশনের টিম বাংলা ঘুরে গিয়েছিল। সেই টিমে ছিলেন অরুণ গোয়েল। কমিশন সূত্রে খবর, ফিরে গিয়ে রাজীব কুমারের সঙ্গে তাঁর বিরোধ বাধে বাংলার ভোটের ‘দফা’ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে। বাংলায় বেশি দফায় ভোট করা এবং প্রয়োজন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজীব কুমার বিজেপির কথা শুনে যেভাবে চাইছিলেন, অরুণ তার বিরোধিতা করেন। চাপ তৈরি করা হয় অরুণের উপর। কমিশনের তিন সদস্যের অন্যতম অনুপ পাণ্ডে ফেব্রুয়ারিতেই অবসর নেন। অরুণ পদত্যাগ করায় কমিশনে এখন রাজীব কুমার ছাড়া অন্য কেউ রইলেন না। সুবিধা হল বিজেপির। নতুন দুই বশংবদ কমিশনার বসাতে আর সমস্যা থাকবে না। বাংলার বিরুদ্ধে চক্রান্ত যে কতটা গভীরে, তা এই ঘটনায় প্রমাণিত। ইডি-সিবিআইয়ের মতো নির্বাচন কমিশনকেও ন্যক্কারজনকভাবে কাজে লাগাতে শুরু করেছে বিজেপি।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...