Thursday, April 2, 2026

রাজনীতিকে ‘আলবিদা’ সায়ন্তিকার? ভাইরাল চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রবিবারই ব্রিগেডের (Brigade) জনগর্জন সভা (Jana Garjan) থেকে ৪২ আসনে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর তার কিছু সময় পর রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) নিয়ে শুরু নয়া জল্পনা। একটি চিঠি (Letter) ঘিরে সেই জল্পনাই প্রকট হচ্ছে। তবে কী সত্যিই তিনি পদত্যাগ (Resign) করলেন? তা এখনও স্পষ্ট নয়। যদিও চিঠি সামনে আসলেও সায়ন্তিকার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি চিঠিটি যে তাঁর নয় সেবিষয়ে কোনও প্রতিবাদপত্রও পাঠাননি সায়ন্তিকা। ফলে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে শুরু জোর জল্পনা।

তবে শোনা যাচ্ছে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নাকি পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই তারকা-নেত্রী। এমনও শোনা যাচ্ছে সোমবারই সায়ন্তিকা মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। সোমবারই হয়ত এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তবে সায়ন্তিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে চিঠিতে সায়ন্তিকা সাফ জানিয়েছেন ব্যক্তিগত কারণেই নাকি তাঁর এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে তারিখের পাশাপাশি কোনও সই নেই। আর তা নিয়েই শুরু গুঞ্জন। তবে চিঠির শুরুতেই জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি লেখা হয়েছে, আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হন সায়ন্তিকা।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...