Tuesday, March 24, 2026

দুই বাসের রেষারেষিতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, আহত একাধিক বাসযাত্রী

Date:

Share post:

ব্যস্ত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা (Road Accident In Second Hooghly Bridge) । দুই বাসের রেষারেষিতে পণ্যবাহী গাড়িতে ধাক্কা। সূত্রের খবর, কে আগে যাবে তাই নিয়ে ওভারটেক করতে যাওয়ায় সামনে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে একটি বাস। পেছনের বাসটি আবার দ্রুত ব্রেক কষতে গিয়ে সামনে থাকা বাসে ধাক্কা মারে। এর জেরে পণ্যবাহী গাড়ি উল্টে গিয়ে রাস্তায় মোবিল ছড়িয়ে পড়ে। দুই বাসের প্রায় ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়।

দ্বিতীয় হুগলী সেতুতে রাস্তায় কাজ চলার জন্য এমনিতেই একটি লেন বন্ধ করা আছে। তাই এত লেন দিয়ে গাড়ি চলাচলের সময় এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাহত হয় ট্রাফিক ব্যবস্থা। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। ব্রিজের যে অংশে মোবিল পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে সেখানে বালি ফেলে তা যাতায়াতের উপযোগী করা হচ্ছে।


Related articles

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...