Sunday, June 14, 2026

আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

ঝড়-বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবারই দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Office)। সেই মতোই শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা কলকাতা(Kolkata)-সহ রাজ্যের একাধিক জেলায়। শুক্রবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। তবে শনিবার ও মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা(Temperature) ছিল ২৬.৫ ডিগ্রি।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর। অন্যদিকে এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, এই সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলা বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবার বিদর্ভ থেকে তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি তেলেঙ্গানার ওপর দিয়ে বয়ে গিয়েছে। এছাড়াও অসম, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। এদিন আলিপুর আরও জানিয়েছে, ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই ৬ জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...