Thursday, March 12, 2026

৪২ আসনে ঝোড়ো প্রচার তৃণমূলের, প্রার্থী জটে জেরবার বিরোধীরা

Date:

Share post:

ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল (TMC)। তার পর থেকেই লাগাতার প্রচারে ঝড় তুলছেন জোড়াফুলের প্রার্থীরা। কিন্তু প্রার্থী জটে জেরবার বাংলার বিরোধীদলগুলি। বিজেপি (BJP) ২০টি ও বামেরা এখন পর্যন্ত ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস (Congress) এখনও প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেননি। বাদ রয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh), অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhuri) মতো হেভিওয়েট নেতাদের কেন্দ্র ঘোষণা। নওশাদ সিদ্দিকির বায়না নিয়ে নাজেহাল সিপিএম। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে আসন পাওয়ার স্বপ্ন দেখার আগে প্রার্থী দিতেই কালঘাম ছুটছে রাম-বাম-কংগ্রেসের।

ব্রিগেডে নাম ঘোষণার পরে প্রার্থীদের নিয়ে ব়্যাম্পে হেঁটেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। মোটে ২০ জনের নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে ভোজপুরী গায়ক পবন সিং নিজেই সরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে, তার কোনও উত্তর নেই পদ্মশিবিরের কাছে। এর মধ্যে শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে। সূত্রের খবর, রবিবার রাতেই দিল্লি (Delhi) যাচ্ছেন শুভেন্দু। সোমবার যাবেন রাজ্য বিজেপি সভাপতি। সেদিনই অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা তাঁদের। যে দিলীপ ঘোষ গতবার লোকসভা নির্বাচনে বিজেপির কাণ্ডারি, তাঁর কেন্দ্রই এখনও ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। ঢাকঢোল পিটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়দের দলে নিলেও তাঁদের কোন আসনে প্রার্থী করা হবে, আদৌ টিকিট দেওয়া হবে কি না- তা নিয়েই এখনও ধোঁয়াশা। গোষ্ঠীদ্বন্দ্বেই এই পরিস্থিতি বলে মত রাজনৈতিক মহলের।

এদিকে ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেই থেমে গিয়েছে বামেরা। শরিকদের মন রাখতে নাভিশ্বাস উঠছে আলিমুদ্দিনের। তার উপর জুটেছে আইএসএফ। একবার নওশাদ বলছেন, ডায়মন্ড হারবারের লড়ব, একবার বলছেন দল যা বলবে তাই করব। এদিকে আইএসএফ-এর মতো ‘মৌলবাদীর গন্ধ’ থাকা দলের সঙ্গে হাত মেলাতে রাজি নয় ফ্রন্ট শরিকরা। কংগ্রেসও প্রথম থেকেই ISF-কে পছন্দ করে না। এই পরিস্থিতিতে এখন আলিমুদ্দিনের “শ্যাম রাখি না কুল রাখি” অবস্থা। কোন আসনে তারা প্রার্থী দেবে, আর কাদের ছাড়বে ভেবে কুল পাচ্ছেন না পাকামাথার সিপিএম নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেসের অবস্থা আরও সঙ্গিন। এখনও পর্যন্ত বাংলার একটি কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করতে পারেনি তারা। অথচ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের দুটি প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। এদিকে বিধানভবনে একের পর এক বৈঠক হয়ে চলেছে, কিন্তু প্রার্থী তালিকা আর দিনের আলোর মুখে দেখছে না। এই যদি প্রার্থী ঘোষণার হাল হয়, তাহলে ভোটের ময়দানে বাংলার শাসকদলকে কী চ্যালেঞ্জ ছুড়বে বিরোধীরা! এখন এটাই প্রশ্ন।




spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...