Friday, May 15, 2026

নমোর দেখানো অস্ত্রেই বিজেপি বধ! বাংলায় ‘মোদির পরিবারের’ আসল ছবি ফাঁস করল তৃণমূল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha ELection) আগে ‘নয়া অস্ত্র’কে হাতিয়ার করে রাজনীতির ময়দানে ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির (BJP)। আর বিজেপির সেই নয়া হাতিয়ারকেই এবার ভোঁতা করার লক্ষ্যে নয়া কৌশল তৃণমূলের (TMC)। সম্প্রতি দেশের মানুষকে নিজের পরিবার বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই তালিকায় রয়েছেন বঙ্গ বিজেপির একঝাঁক নেতানেত্রী। আর এবার তা নিয়েই পাল্টা গেরুয়া শিবিরকে পাল্টা দিল তৃণমূল। মঙ্গলবার সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ‘মোদির পরিবার’-এর (Modi Family) সেই ছবি সামনে আনা হয়েছে। সেই পোস্টারে প্রশ্ন করা হয়েছে, “বাংলায় কাদের নিয়ে পরিবার মোদির”? তবে শুধু প্রশ্নই নয় এদিন প্রশ্নের উত্তরও দিয়েছে তৃণমূল। সেখানে সাফ জানানো হয়েছে, বিপজ্জনক অপরাধীদের নিজের পরিবারের সদস্য করেছেন প্রধানমন্ত্রী। এরপরই অপর একটি পোস্টারে গেরুয়া শিবিরের বিদায়ী সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) একের পর এক গেরুয়া শিবিরের নেতাদের ছবি সামনে এনে কার বিরুদ্ধে কটি মামলা ও গুরুতর অভিযোগ রয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।

 

সেখানে একদিকে যেমন নাম উঠে এসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের নাম, তেমনই সামনে এসেছে লকেট চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, সৌমিত্র খানেদের নামও। তৃণমূলের অভিযোগ, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মোট ৪৪টি অভিযোগ রয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা লোকসভায় মুর্শিদাবাদের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে রয়েছে ২৩টি মামলা। পাশাপাশি খগেন মুর্মু, মনোজ টিগ্গা, হিরণ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত-সহ একাধিক নাম সামনে এনেছে আর সেখানেই নামের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তা সামনে এনেছে তৃণমূল।

উল্লেখ্য, গত শনিবারই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন নির্ঘণ্ট প্রকাশের সময়েই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রার্থীদের হলফনামা জমা দেওয়ার সময় তাঁদের বিরুদ্ধে ঠিক কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার সংখ্যা জানালে হবে না। তাঁদের নামে ঠিক কী কী মামলা আছে, তাতে কোন ধারার উল্লেখ রয়েছে, তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। আর তারপরই মোদি সরকারের অস্ত্রেই মোদিকে বধ করতে পাল্টা চাল তৃণমূলের। আর তৃণমূলের এমন পদক্ষেপের পর নির্বাচনের মুখে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে তৃণমূলের অভিযোগকে পাত্তা না দিলেও বাংলায় মোদির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার কথা তুলে তৃণমূল যে গেরুয়া শিবিরকে বড় ধাক্কা দিল তা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...