Monday, April 13, 2026

সিএএ নিয়ে স্থগিতাদেশ নয়, জবাব দেওয়ার সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে

Date:

Share post:

নাগরিকত্ব আইনের স্থগিতাদেশ চেয়ে দায়ের করা ২০ পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল, সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।আগামী ৮ এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।মঙ্গলবার সিএএ-র বিরোধিতায় করা মামলাগুলি একত্র করে শুনানি হয়।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কেন্দ্রকে এই নির্দেশ দেন।

মঙ্গলবার আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের স্থগিতাদেশ চেয়ে যে ২০টি মামলা হয়েছে, তার  জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান।আদালতে তিনি বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব যাবে না।

সিএএ-এর বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। রবিবার কেরল সরকার সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্য আদালতে যায়।তারা আগেই ঘোষণা করেছিল, তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। শনিবার সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এ ছাড়াও কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের মহুয়া মৈত্র, সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, কেরলের আঞ্চলিক দল আইইউএমএল-এর তরফে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, সিএএ-র বিরুদ্ধে মোট ২৩৭টি মামলা দায়ের হয়েছে। আজ সবকটি মামলার শুনানি হবে।এখন দেখার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলাগুলির প্রেক্ষিতে কোন রায় দেয়।

 

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...