Tuesday, June 23, 2026

CAA আতঙ্কে মৃত যুবক, পরিবারের পাশে তৃণমূল-সিপিএম দুই প্রার্থী

Date:

Share post:

সিএএ এবং এনআরসি আতঙ্কে জীবন দিতে হল কলকাতা শহরের ৯৮ নম্বর ওয়ার্ডের এক যুবককে। বৃহস্পতিবার টালিগঞ্জের নেতাজি নগরে তার শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নি ঘোষ। সেখানে মুখোমুখি দেখা হয় সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য্যের সঙ্গে। শোকের পরিবেশে এদিন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল শহর কলকাতা।

দেশজুড়ে CAA- NRC-র নামে দেশে আতঙ্ক তৈরি করেছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন CAA-র পরেই দেশে লাগু হবে। লোকসভা নির্বাচনের আগেই CAA লাগু করে দেওয়ায় আতঙ্কে ভুগছেন অনেকেই। এই মোদি সরকারই যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা দেশে NRC লাগু করে চূড়ান্ত নিপীড়ণ করা হবে। বৈধ নথির না থাকলে যেতে হতে পারে ডিটেনশন ক্যাম্পে। এই আতঙ্কেই ভুগছিলেন নেতাজিনগর কলোনির বাসিন্দা দেবাশিস। সায়নি ঘোষ বলেন, “দেশজুড়ে CAA- NRC-র নামে দেশে আতঙ্ক তৈরি করেছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন CAA-র পরেই দেশে লাগু হবে NRC। লোকসভা নির্বাচনের আগেই CAA লাগু করে দেওয়ায় আতঙ্কে ভুগছেন অনেকেই। তারই উদাহরণ দেবাশীষের প্রাণ এতটাই আতঙ্কে ভুগছিলেন যে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন”।

তবে এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে সহমত হয়েই বিজেপির দিকে আঙুল তোলেন সিপিএমের সৃজন ভট্টাচার্য্য। তিনি বলেন, “অভিযোগ করা হচ্ছে সিএএ এবং এনআরসির আতঙ্কে মৃত্যু। যদি সত্যি তাই হয় তার জন্য দায়ী বিজেপি। এনআরসি চালু হলে এরকম আরও কত প্রাণ ঝরবে তা আমাদের জানা নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত”।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...