Saturday, April 4, 2026

আজ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-আরসিবি

Date:

Share post:

আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল ২০২৪ । প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি বেঙ্গালুরু ।গত মরশুমে একটাই ম্যাচ হয় যেখানে জেতে সিএসকে। আর এই মরশুমে মহিলাদের আইপিএল জিতলেও এখনও বিরাট কোহলিদের হাতে ওঠেনি ট্রফি । এবার কি তবে ফ্যাফ ডু প্লেসির আরসিবির পালা? সেই উদ্দেশ্যেই অভিযান শুরু করবে বেঙ্গালুরু।

আইপিএল শুরুর একদিন আগে হঠাৎ অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি। সিএসকের নতুন অধিনায়ক হয়েছেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় । ফলে নতুন অধিনায়কের হাত ধরে কেমন শুরু করে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা সেদিকে নজর থাকবে সকলের। দলে চোট-আঘাত জনিত কিছু সমস্যা থাকলেও সম্পর্ণ শক্তির দল নিয়েই আরসিবির বিরুদ্ধে নামবে চেন্নাই। ফলে ফের একটা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এই ম্যাচে কেমন থাকবে আবহওয়া ? জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে। বরাবরের মতোই স্পোর্টিং উইকেট হবে। যদিও লো বাউন্স থাকবে। স্পিনাররা এই পিচে সবসময়ই বাড়তি সাহায্য পেয়ে থাকে। নতুন বলে সাহায্য থাকে পেসারদের জন্যও। ব্যাটারদের জন্যও চিপকের উইকেট বেশ ভাল।

আরও পড়ুন- সুনীলদের খেলায় হতাশ স্টিম্যাচ, ম্যাচ শেষে কী বললেন তিনি?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...