Thursday, June 25, 2026

লোকসভা ভোটের আগে বাড়ল অস্বস্তি! কে কবিতার জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিগত সপ্তাহেই আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) গ্রেফতার (Arrest) করেছিল বিআরএস (BRS) নেত্রী কে কবিতাকে (K Kavita)। সেই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ করে শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুক্রবার বিআরএস নেত্রীর জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীকে নিয়ম মেনেই চলতে হবে। নিম্ন আদালত থেকেই তাঁকে জামিনের বিষয়টি নিয়ে আবেদন করতে হবে। আর শীর্ষ আদালতের রায়ে লোকসভা ভোটের মুখে বেশ চাপে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে।

শুক্রবার কবিতার আবেদন গ্রহণ না করে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, তিনি একজন রাজনৈতিক নেত্রী বলে এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাতে পারেন না। কবিতাকে অবশ্যই আইন মেনে চলতে হবে। পাশাপাশি এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, জামিনের আবেদন নিয়ে তিনি যেন নিম্ন আদালতে যান। আবগারি মামলায় গত ১৫ মার্চ কবিতার হায়দরাবাদের বাড়িতে জানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কবিতাকে। ইডির দাবি, মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত আরোরাকে গ্রেফতারের পরই এই মামলায় কবিতার যোগসূত্র সামনে আসে। আর তারপরই কবিতাকে গ্রেফতার করা হয়। এদিকে একই মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত দিল্লি।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...