Monday, March 16, 2026

হিমাচল প্রদেশের ধাবায় পিটিয়ে খুন পর্যটক! আটক ৬

Date:

Share post:

পাঞ্জাব থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে হিমাচলে (Himachal Pradesh)গেছিলেন বছর তেত্রিশের নভদীপ সিং (Navdeep Singh)। বৃহস্পতিবার রাজ্যের কাংড়া জেলার (Kangra District)ধর্মশালায় ভাগসুনাগের কাছে একটি ধাবায় খেতে গিয়েছিলেন। সেখানে বসা নিয়ে ধাবার কর্মীদের সঙ্গে নভদীপের বচসা বাঁধে। এরপর ধাবার মালিক আচমকাই পর্যটক ও তাঁর বন্ধুদের উপর চড়াও হন বলে অভিযোগ। এই ঝামেলায় স্থানীয় কয়েক জন ট্যাক্সিচালকও জড়িয়ে পড়েন। অভিযোগ ধাবামালিক কর্মীদের সঙ্গে নিয়ে নভদীপদের বেধড়ক মারধর করেন। এরপরই মাটিতে পরে জ্ঞান হারান নভদীপ। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন নভদীপ ও তাঁর বন্ধুরা বারবার অনুরোধ করলেও ধাবার কর্মীরা কোনও কথা শুনতে চাননি। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অত্যন্ত নির্মম ভাবে নভদীপকে মারা হয় বলে তাঁর বন্ধুরা জানিয়েছেন। পর্যটকের মৃত্যুর পর ম্যাকলিয়োডগঞ্জ থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। কাংড়ার পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী জানিয়েছেন, তদন্তে নেমে এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। আর কারা কারা জড়িত তার খোঁজ চলছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...