Wednesday, June 24, 2026

দিল্লিতে জনসভা I.N.D.I.A-র, কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এবার দিল্লির বুকে বিরাট জনসভার ঘোষণা INDIA জোটের। রামলীলা ময়দানে ৩১ মার্চ জনসভার আয়োজন করা হচ্ছে। শুধুমাত্র কেজরিওয়ালের গ্রেফতারি নয়, দেশের গণতন্ত্র রক্ষার লড়াইতে সামিল হওয়ার জন্য একজোট হয়ে প্রচার চালাবে বিজেপি বিরোধী জোট।

আপ (AAP) নেতা গোপাল রাই ও দিল্লির কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি ঘোষণা করেন ৩১ মার্চ মহাব়্যালির আয়োজন করা হয়েছে যেখানে বিজেপি বিরোধী INDIA ব্লকের নেতৃত্ব যোগ দেবেন। কেজরিওয়ালের গ্রেফতারির পরেই INDIA জোটের প্রতিনিধিরা একযোগে সরব হন। স্বল্প সময়ের সিদ্ধান্তে ২২ মার্চ নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিরোধী ব্লকের প্রতিনিধিরা।

ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করে দ্রুত শুনানির যে আবেদন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেই আবেদন খারিজ হয়েছে। মামলার শুনানির আগেই তাঁর সমর্থনে একযোগে প্রতিবাদে নামার ঘোষণা আপ ও কংগ্রেসের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...