Saturday, April 4, 2026

রুদ্রনীলের রং বদল! বিজেপির ৭৭টি whatsapp গ্রুপ থেকে সরলেন অভিনেতা

Date:

Share post:

মন ভাঙলো নাকি ইচ্ছে পূরণ হলো না বলেই দূরে সরে যেতে চান? এবার কি তবে পদ্মের হাত ছেড়ে ছাড়তে চলেছেন? রাজনৈতিক মহলে আলোচনার শিরোনামের রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কারণ একটাই, একের পর এক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা। লোকসভা নির্বাচনে (Loksabha Election) টিকিট না পেয়ে কি সিদ্ধান্ত নিলেন রুদ্র (Rudranil Ghosh)। চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই বিজেপির (BJP) প্রায় সব গ্রুপ থেকে বেরিয়ে গেলেন রুদ্র! তাহলে কি আবার রং বদল করছেন অভিনেতা?

রাজ্যের ৪২ আসনে প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে বিজেপি। এখনও ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম লোকসভা কেন্দ্রে পদ্মের মুখ হয়ে কারা দাঁড়াবেন তা নিয়ে দোটানায় গেরুয়া শিবির। এর মাঝেই দলের প্রায় ৭৭ টা গ্রুপ থেকে এই গ্রুপ ‘এক্সিট’ করে গেলেন রুদ্রনীল ঘোষ। দল প্রার্থী না করায় অভিমানী রুদ্র সাফাই দিতে গিয়ে বলছেন অন্য কথা। বিজেপি নেতা বলছেন, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকে অ্যাড করার কারণে ফোনের মেমরি ভিডিও আর মেসেজে ভরে যাচ্ছিল। তাই খানিকটা বাধ্য হয়েই নাকি তিনি গ্রুপ ছাড়লেন! সত্যি কি তাই? রুদ্রনীলের রং বদলের কথা কারোর অজানা নয়। যদিও দলবদলের জল্পনায় আপাতত জল ঢেলেছেন অভিনেতা নিজেই। বলছেন, টিকিট না পাওয়ায় অভিমান হয়েছে কিন্তু আপাতত দলের নির্দেশ মেনে সব কাজ করে যেতে যান। অনেক গ্রুপ থেকে সরে গেলেও এখনও পদ্ম শিবিরের ১০-১২ টি whatsapp গ্রুপের সঙ্গে যুক্ত আছেন বলেও দাবি করেছেন রুদ্রনীল।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...