Tuesday, April 7, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট

Date:

Share post:

গতকাল আইপিএল-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন বিরাট কোহলি। পাঞ্জাবের বিরুদ্ধে ৭৭ রান করেন তিনি । আর এই রান করতেই নজির গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। টি-২০ ক্রিকেটে অর্ধশতরানের সেঞ্চুরি করলেন বিরাট।

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কোহলি।ইনিংস সাজান ১১টি চার এবং ২টি ছক্কা দিয়ে। আর সেই সুবাদেই রেকর্ড গড়েন কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে। টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেলের দখলে। ওয়েস্ট ইন্দিজের প্রাক্তন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১১০টি অর্ধশতরান। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০ ওভারের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ১০৯টি। এই দু’জনের পর তৃতীয় স্থানে থাকলেন কোহলি।

তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজিরে শীর্ষে রয়েছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। রোহিত টি-২০ ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান।

আরও পড়ুন- আজ আফগানিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, অনন্য নজিরের সামনে সুনীল

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...