Monday, April 13, 2026

বিধায়ক পদ থেকে ইস্তফা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর

Date:

Share post:

রায়গঞ্জের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন লোকসভায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজ, বুধবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি। তাঁর ইস্তফা গৃহীত হয়েছে বলেই খবর। একইসঙ্গে কৃষ্ণ বুধবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন। ফলে ওই পদটিও ফাঁকা হয়ে গিয়েছে। কৃষ্ণ কল্যাণীর ইস্তফার ফলে আরও একটি বিধানসভা বিধায়ক শূণ্য হল। সেখানে উপ-নির্বাচন হবে।

এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, “লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে রায়গঞ্জের মানুষের বিপুল সাড়া পাচ্ছি। আশা করি, অনেক ভোটে জিতব। ২ এপ্রিল তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেব। তার আগে সব পদ থেকে ইস্তফা দিলাম। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমি সাধারণ মানুষের কাছে একজন সাধারণ মানুষ হিসাবেই ভোট চাইতে চাই।”

বিজেপির বিধায়ক থাকাকালীন রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীর চক্রান্তের শিকার হয়েছিলেন বলেও বুধবার অভিযোগ করেছেন কৃষ্ণ কল্যাণী। এদিন দেবশ্রীদের বিরুদ্ধে তোপ দেগে কৃষ্ণ বলেন, “বিধানসভা ভোটে বিজেপির একটা অংশ আমাকে হারানোর চেষ্টা করেছিল। দেবশ্রী তাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেটা পরে প্রমাণিতও হয়েছে। ওরা ষড়যন্ত্রের রাজনীতি করেছিলেন। তাই উনি এ বার ওখানে ভোটেও দাঁড়াননি।”

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তার কয়েক মাসের মধ্যে তিনি তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে সেই রায়গঞ্জ কেন্দ্র থেকেই প্রার্থী করেছে। আর লোকসভায় প্রার্থী হওয়ার পর বিধায়ক পদ থেকে এদিন ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...