Friday, June 26, 2026

সরকারের পক্ষে বেকারত্বের সমস্যা সমাধান সম্ভব নয়! উপদেষ্টার মন্তব্যে অস্বস্তিতে মোদি

Date:

Share post:

দেশে বেকারত্বের সমস্যা চরমে। এই নিয়ে বিরোধীদের নিশানায় মোদি সরকার। এবার লোকসভা ভোটের মুখে কেন্দ্রের বিজেপি সরকারকে চূড়ান্ত বেকায়দায় ফেললেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। তিনি সাফ জানিয়েছেন, বেকারত্বের সমস্যার সমাধান সরকারের পক্ষে করা সম্ভব নয়।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা বুধবার ভারতের বেকারত্বের সমস্যা নিয়ে একটি যৌথ রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের বেকারদের মধ্যে শিক্ষিত যুবকদের অনুপাত হু হু করে বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, বেকার তরুণদের মধ্যে শিক্ষিতদের ভাগ ২০০০ সালে ছিল ৩৫.২ শতাংশ তা ২০২২ সালেই বেড়ে পৌঁছেছে ৬৫.৭ শতাংশে। এর পাল্টা কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা বলেন, বেকারত্বের মতো সমস্যা সমাধানের চেয়ে রোগ নির্ণয় করা সহজ।

 

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেল জানিয়েছেন, “এটাই মোদি গ্যারান্টি। এত দিন ধরে আকাশছোঁয়া বেকারত্বের কথা অস্বীকার করে মোদি সরকার শেষে মেনে নিয়ে বলল, তারা এর সমাধান করতে পারবে না।” প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জানিয়েছেন, “মুখ্য আর্থিক উপদেষ্টা বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন। এটাই যদি বিজেপি সরকারের অবস্থান হয়, তাহলে বিজেপিকে গদি খালি করার কথা বলতে হয়।” সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, “কর্পোরেট ও হিন্দুত্বের আঁতাঁত ভারতকে অচল করে দিচ্ছে। ভারতের ভবিষ্যতের স্বার্থে এই সরকারের যাওয়া উচিত।”

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মোদি জমানাতেই বেকারত্ব ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল বলে জানিয়েছিল সরকারি পরিসংখ্যানই। আইএলও রিপোর্ট জানিয়েছে, বেকারদের মধ্যে এখন ৮৩ শতাংশ তরুণ।

আরও পড়ুন- বেআইনি নির্মাণ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির সাংবাদিক বৈঠকের মাঝে মেয়রের ফোন

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...