Friday, June 26, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য ফুটবলারদের কাঠগড়ায় তুললেন স্টিম্যাচ

Date:

Share post:

গত মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে ভারতীয় দল। এই হারের ফলে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্যায়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ এখনও আশা ছাড়ছেন না। জাতীয় কোচ মনে করছেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা।

এই নিয়ে ইগর বলেন, “ অবশ্যই, আমার মনে হয় এখনও আমরা যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে পারি। আপনাদের আগেই বলেছিলাম, দীর্ঘ শিবির হলে এই দলটাই বদলে যাবে। “আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের পর স্টিম্যাচের কোচ থাকা নিয়ে । শুধু তাই নয়, ম্যাচ শেষে ওঠে ‘গো-ব্যাক স্টিম্যাচ’ স্লোগানও। যদিও এইসব নিয়ে মাথা ঘামাতে নারাজ ভারতীয় দলের কোচ। বরং ম্যাচ হারের কারণ হিসাবে দলের ফুটবলারদের পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলেছেন স্টিম্যাচ। এই নিয়ে স্টিম্যাচ বলেন, “কারও দোষে যদি গোল খেয়ে যেতে হয়, তাহলে কিছুই বলার থাকে না। আমার মনে হয়, ম্যাচের অধিকাংশ সময় আমরা নিয়ন্ত্রণ করেছি। আপনারা দেখতেই পেরেছেন দলের অর্ধেকের বেশি ফুটবলার নিজেদের সেরাটা দিতে পারেনি। এই বিষয়টা আমি কখনওই চার দিন বা পাঁচ দিনের শিবিরে বদলাতে পারব না। এর জন্য আমি দুঃখিত।আমরা অনেক কিছুই ঠিকঠাক করতে পারিনি। বেশ কিছু সময় প্রদর্শন খুবই বাজে ছিল। ম্যাচের ৫-৬ মিনিট খুবই বাজে খেলেছে দল, যার খেসারত দিতে হয়েছে।”

আফগানিস্তানের বিরুদ্ধে হারের ফলে চার ম‌্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গোলপার্থক‌্যে সমসংখ‌্যক ম‌্যাচে সমসংখ‌্যক পয়েন্ট নিয়ে ভারতের ঠিক পরেই রয়েছে আফগানিস্তান। প্রথম দু’টি দল যোগ‌্যতা অর্জন করবে পরের পর্যায়ের জন‌্য। ফলে আগামী ম‌্যাচগুলিতে ভারতকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন‌্য ম‌্যাচগুলির দিকেও।

আরও পড়ুন- ‘পন্থ যোগ দেওয়ায় দিল্লি শক্তি বেড়েছে’, বললেন দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...