Saturday, June 27, 2026

ধোনির ক্যাচে মুগ্ধ সেহবাগ, করলেন প্রশংসা

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনিতে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সিং সেহবাগ। সম্প্রতি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন ধোনি। ঝাঁপিয়ে পড়ে বিজয় শঙ্করের ক্যাচ ধরেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। আর ধোনির এই পারফরম্যান্সেই মুগ্ধ সেহবাগ। এই বয়সেও এরকম ক্যাচ দেখে মুগ্ধ বীরু।

এই নিয়ে সেহবাগ বলেন, “ ক্যাচই ম্যাচ জেতায়। রাহানে আর রাচীন রবীন্দ্র দারুণ ক্যাচ ধরেছে। ‘বুজুর্গ’ (বয়স্ক) ধোনিও কম যায় না।” সেহবাগের বক্তব্য শেষ হতেই সহ বক্তা রোহন গাভাস্কর প্রশ্ন তোলেন, “রাহানে কি বয়স্ক নয়?” সেহবাগ যুক্তি দিচ্ছেন দুজনের বয়স সমান নয়। তাই ফিটনেসেও তফাৎ রয়েছে। তিনি বলেন, “একজন ৩৫ বছর বয়সি আর একজন ৪২ বছর বয়সি ক্রিকেটারের মধ্যে তো পার্থক্য থাকবেইএই নিয়ে সেহবাগ বলেন, “ ক্যাচই ম্যাচ জেতায়। রাহানে আর রাচীন রবীন্দ্র দারুণ ক্যাচ ধরেছে।। রাহানে ধোনির তুলনায় বেশি ফিট। কোনও সন্দেহ নেই যে এমএসের বয়স হয়েছে।” যদিও গোটা কথাবার্তা মজার ছলে বলেছেন।

আসলে গুজরাত-চেন্নাই ম্যাচে ঘটনাটি। ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারে। ড্যারেল মিচেলের বল বিজয় শঙ্করের ব্যাটে খোঁচা লেগে চলে যায় উইকেটের পিছনে। মুহূর্তের মধ্যে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন ধোনি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। শুধু এই ক্যাচটি নয়, সারা ম্যাচেই দুরন্ত ফিল্ডিং করেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। ডিপ এক্সট্রা কভার থেকে ছুটে এসে সামনের দিকে শরীর ছুঁড়ে ডেভিড মিলারের ক্যাচ ধরেন অজিঙ্কে রাহানে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...