Sunday, April 12, 2026

ইডি-র ‘প্রশ্ন’ শেষ! জেরা শেষে দাবি আপ মন্ত্রী কৈলাশের

Date:

Share post:

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার জেরা শেষে ইডি দফতর থেকে বেরিয়ে দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলটের দাবি তাঁর উত্তর শুনে পাল্টা প্রশ্ন করতে পারেনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি দুর্নীতি নিয়ে অন্যান্য মন্ত্রীদের ফাঁদে ফেলে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি অনুকূলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সোমবার কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষ হবে। তার আগে আরও কোনও মন্ত্রীকে জেলে ভরার লক্ষ্য নিয়েও শনিবার ব্যর্থ ইডি।

ইডি দফতরে জিজ্ঞাসাবাদের পর দিল্লির মন্ত্রী কৈলাশ গেহলট জানান, “আমাকে যা প্রশ্ন করা হয়েছিল সব প্রশ্নের উত্তর দিয়েছি। সিভিল লাইন্সে আমাকে যে সরকারি বাংলো দেওয়া হয়েছে সেখানে কখনও আমি থাকিনি, কারণ আমার পরিবার সেখানে থাকতে চায়নি। বসন্ত কুঞ্জে ব্যক্তিগত বাংলোতেই আমি থেকেছি সবসময়। আমার জন্য নির্ধারিত বাংলোতে থেকেছেন বিজয় নায়ার। এরপর আর কোনও প্রশ্ন আমায় করা হয়নি।”

পাশাপাশি দিল্লির মন্ত্রীর দাবি তিনি দ্বিতীয় সমনেই ইডি দফতরে এসেছেন। প্রথম সমনের সময় নির্বাচন প্রক্রিয়া চলার কারণে তিনি আসতে পারেননি। তবে এরপরে আবার ডাকা হলেও তিনি ইডি-র জিজ্ঞাসাবাদের সহযোগিতা করার দাবি জানান।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...