Saturday, April 4, 2026

বিপর্যয়ের ১২ ঘণ্টা পরে মমতাকে ফোন শাহর! সাহায্যের আশ্বাস

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশি কিছু এলাকা। দুর্যোগের রাতেই দুর্গত মানুষের পাশে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ বাঁচাতে সোমবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিজের এক্স হ্যান্ডলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্গতদের সাহায্যের আশ্বাস দেন শাহ। পাশাপাশি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, এত দেরি কেন?

ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে। আহত শতাধিক। ঘরবাড়ি ধুলিস্যাৎ। রবিবারের এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পরে রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। গভীর রাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। হাসপাতালে আহতদের দেখতে যান। ত্রাণ শিবিরে গিয়ে প্রশাসনের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেন। সোমবার সকাল থেকে ফের বিপর্যস্তদের সাহায্যের ব্যবস্থায় জেলা প্রশাসনকে সাহায্য করে চলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন শাহ (Amit Shah)। রবিবারের ঝড়ে অসমের (Assam) বেশ কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুই রাজ্যেই দুর্যোগ মোকাবিলায় বিজেপির কার্যকর্তাদের সাহায্যে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। লোকসভা নির্বাচনের আগে বাংলায় পোস্ট করেন তিনি। লেখেন, “আগে ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।“




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...