Monday, April 6, 2026

জেলে এখন ফুটবল খেলার সুযোগ পাবেন বন্দি রবিনিও

Date:

Share post:

জেলবন্দি প্রাক্তন ফুটবলার রবিনিও শেষ পর্যন্ত যৌথ সেলে থাকার সুযোগ পেলেন।রবিনিও এখন ফুটবল খেলার পাশাপাশি নানা ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন। একসময় ফুটবলের আঙিনায় প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে নজর কেড়েছিলেন রবিনিও। এখন তিনি জেলে পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে পারবেন। ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ট্রেম্বের জেলে যে ফুটবল মাঠটি আছে, সেখানে কারাবন্দিদের মধ্যে চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। সেখানে বন্দিরা বিভিন্ন দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়া এই ভবনে লাইব্রেরি, খেলার ঘর, গির্জা এবং সবজির বাগানও আছে। শনিবার ও রবিবার সাওপাওলো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত জেলে ভ্রমণের সুযোগ পাওয়া যায়।নিভৃত অঞ্চলে প্রচুর গাছপালায় ঘেরা এই জেলটি চালু করা হয় ১৯৫৫ সালে। এই জেলের প্রতিটি সেলে ৬ জন বন্দি একসঙ্গে থাকতে পারেন। সব মিলিয়ে এখানে থাকতে পারেন ২৯৬ জন বন্দি।

গত ২১ মার্চ ব্রাজিলের পুলিশের হাতে আটক হন দেশটির প্রাক্তন ফুটবলার রবিনিও। ২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে আটক করা হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই ফুটবলারকে। এই অপরাধে ৯ বছরের সাজা হয়েছে তাঁর। যদিও রায়ের আগে ইতালি ছেড়ে ব্রাজিলে চলে যান রবিনিও। এরপর ইতালির সর্বোচ্চ আদালত ব্রাজিল সরকারকে শাস্তি কার্যকরের আহ্বান জানান। পরে ব্রাজিলের আদালতও রায় দিয়ে জানায়, রবিনিওকে শাস্তি ভোগ করতে হবে। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।গ্রেফতারের পর রবিনিওকে নেওয়া হয় ব্রাজিলের সাওপাওলোর ট্রেমেম্ব শহরের ড. হোসে অগাস্তো সালগাদো নামের জেলে। গত রবিবার ইস্টার সানডের দিন পারাক্তন এই ফুটবলারের আইসোলেশনের সময়কাল শেষ হয়েছে। সাও পাওলোর জেল সূত্রে জানানো হয়েছে, রবিনিওকে এখন যৌথ কারাগারে নেওয়া হয়েছে। যেখানে তিনি অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...