মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো যাবে না! দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তিতে কেজরিওয়াল

Date:

Share post:

দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া উচিত। গণতন্ত্র নিজের পথেই হাঁটবে। বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) মুখ্যমন্ত্রী (Chief Minister) পদ কেঁড়ে নেওয়ার আবেদনকে খারিজ করে এমনটাই জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। সম্প্রতি, বিষ্ণু গুপ্তা নামে এক সমাজকর্মীর দায়ের করা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিন শোনার আগেই মামলাটি খারিজ করে দেন দিল্লি হাই কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন। তিনি সাফ জানিয়ে দেন, এই জনস্বার্থ মামলা শুনবে না আদালত। তবে হাই কোর্টের পর্যবেক্ষণ, কখনও কখনও জাতীয় স্বার্থের কাছে ব্যক্তিগত স্বার্থকে মাথানত করতে হয়। এদিকে আদালতে মামলা খারিজ হওয়ার পর আবেদনকারী সাফ জানান, এবার কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ ছিনিয়ে নেওয়ার দাবিতে দিল্লির উপরাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি। ইতিমধ্যে, জেলবন্দী কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে একাধিক মামলা দায়ের হয়েছে বেশ কয়েকটি আদালতে। তবে এদিন মামলার শুনানি দিল্লি হাই কোর্টে উঠলে আদালত তা রীতিমতো খারিজ করে বলেই খবর।

আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন আপ সুপ্রিমো। বুধবার এই মামলায় দীর্ঘ শুনানি হয়েছে আদালতে। তবে ইডির স্পষ্ট অভিযোগ, আবগারি মামলার সঙ্গে সরাসরি কেজরিওয়ালের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। কিন্তু দুপক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত। বৃহস্পতিবারই এই মামলার রায় ঘোষণা করা হতে পারে বলে খবর।

spot_img

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...