Saturday, June 20, 2026

‘ব্যাটার হিসাবে সাফল্য পেলেই বেশি খুশি হই’, দিল্লিকে হারিয়ে বললেন নারিন

Date:

Share post:

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স । দিল্লিকে ১০৬ রানে হারায় শ্রেয়স আইয়রের দল। সৌজন্যে সুনীল নারিন। ব্যাট হাতে তিনি করেন ৮৫ রান। আর দলের জয়ে নিজের এমন অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত কেকেআরের তারকা ক্রিকেটার। বললেন, বেশি খুশি ব্যাটার হিসাবে সাফল্য পেয়ে।

এই নিয়ে ম্যাচ শেষে নারিন বলেন, “ ক্রিকেটে এখন ব্যাটিংই আসল। তাই ব্যাটার হিসাবে অবদান রাখার চেষ্টা করি বেশি। তার মানে বোলিং উপভোগ করি না এমন নয়। আমার কাজ কী সেটা আমি জানি। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামি। আমাদের এই দলে যথেষ্ট সংখ্যক ব্যাটার রয়েছে। দিনের শেষে দলের কাজে আসতে পারলাম কি না, সেটাই আসল। আমার থেকে যদি ব্যাটিং চাওয়া হয়, তাহলে আমাকে রান করতে হবে।“

এদিকে দিল্লির বিরুদ্ধে নিজের পরিকল্পনার কথাও জানান নারিন। তিনি বলেন, “এই পিচে আমরা বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলাম। প্রতিযোগিতার পরের দিকে এই জয়টা আমাদের কাজে আসবে। আমরা আমাদের লক্ষ্যে সফল।”

আরও পড়ুন- Breakfast Sports :ব্রেকফাস্ট স্পোর্টস



Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...