Saturday, June 20, 2026

কলকাতা লিগে নতুন নিয়ম আনলো আইএফএ

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল আইএফএ। আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে চার বাঙালি ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিল আইএফএ। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা চেয়েছিল ছয় জন বাঙালি ফুটবলার খেলানো বাধ্যতামূলক করা হোক। তবে বেশকিছু ক্লাব এনিয়ে প্রবল আপত্তি জানাতে কিছুটা পিছু হটে আইএফএ। এর আগের মরশুমে বিদেশি নিষিদ্ধ করে দিয়েছিল এআইএফএফ। আর এবার বাংলার ফুটবলারদের তুলে আনতে আরও এক উদ্যোগ নিল আইএফএ।

মূলত ক্লাবগুলির আপত্তির কথা মাথায় রেখেই ছয়ের জায়গায় চার বাঙালি ফুটবলার খেলানো বাধ্যতামূলক করেছে আইএফএ। কারণ, এত অল্প সময়ে ২৬টি ক্লাবের পক্ষে সমমানের ভূমিপুত্র জোগাড় করা কঠিন বলে জানিয়েছেন অধিকাংশ ক্লাব কর্তারা। সেই কারণেই ছয় ভূমিপুত্রের তত্ত্ব থেকে সরে আসেন সচিব। শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে ঠিক হয় আপাতত চারজন ভূমিপুত্র প্রথম একাদশে রাখা বাধ্যতামূলক করা হবে এই মরশুমে। জানা গিয়েছে, সভায় তিন বড় ক্লাবের কর্তারাই ছয় ভূমিপুত্রের তত্ত্বতে আপত্তি জানান। সূত্রের খবর, আইএফএ কর্তাদের কাছে তিন বড় ক্লাব পাল্টা প্রস্তাব রাখেন, প্রথম একাদশে ২ জন ভূমিপুত্র রাখার। তাদের যুক্তি ছিল এত অল্প সময়ে এত ভূমিপুত্র জোগাড় করা কঠিন।

এই নিয়ে বৈঠক শেষ আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘আমরা ক্লাবের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক ভূমিপুত্র জোগাড় করা কঠিন। তাই আপাতত এই মরশুমের জন্য প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলা বাধ্যতামূলক করা হল। তবে পরীক্ষামূলক ভাবে যদি এই চারজন ভূমিপুত্র নিয়ে কোনও সমস্যা না হয় তাহলে আগামী মরশুমে এই সংখ্যাটা বাড়বে তা বলাই যায়। লিগের শেষে ফের বৈঠকে বসব এই বিষয়টি নিয়ে।’

আরও পড়ুন- একেই ম্যাচ হার তার উপর মোটা জরিমানা, আইপিএল-এর শুরুতেতি সমস্যায় ঋষভ পন্থের দিল্লি

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...