Saturday, May 30, 2026

লোকসভা নির্বাচনের প্রচারে ভিন রাজ্যে যাবেন মমতা, তালিকায় কোন কোন রাজ্য

Date:

Share post:

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার বাংলায় ঝড় তুলেছে তৃণমূল (TMC)। প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চলতি মাসে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে অসম যাবেন মমতা। এপ্রিলের ১৭ তারিখ অসমে (Assam) প্রচারে অংশ নেবেন তিনি। ফিরে এসে উত্তর প্রদেশেও (Utter Pradesh) সভা করতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

এবারের লোকসভা নির্বাচনে অসমের শিলচর, লক্ষ্মীপুর, বরপেটা ও কোকরাঝাড় কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল। অসমে তিন দফায় ভোটগ্রহণ। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে তারিখ ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার, কোচবিহারের সভা থেকেই তৃণমূল সুপ্রিমো জানান অসমে চার কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে যাওয়ার কথা রয়েছে তাঁর। জনসভার পাশাপাশি রণকৌশলও ঠিক করেন দেবেন তৃণমূল সভানেত্রী।

এবার উত্তর প্রদেশেও প্রার্থী দিয়েছে তৃণমূল। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে নিজেদের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানেই ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি আসন ছেড়ে দিয়েছএন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের ভদোই আসন থেকে লড়বে তৃণমূল। প্রার্থী ললিতেশ ত্রিপাঠী। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত পণ্ডিত কমলাপতি ত্রিপাঠীর নাতি। তাঁর সমর্থনেই প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে অখিলেশের সমাজবাদী পার্টির হয়েও প্রচার করতে পারেন তিনি। কারণ, অখিলেশের সঙ্গে মমতা সম্পর্ক খুবই ভালো। তৃণমূল (TMC) সভানেত্রীকে যথেষ্ট সম্মান করেন সমাজবাদী নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগেও বাংলায় প্রার্থী দেয়নি সপা (SP)। কিন্তু তৃণমূলের হয়ে বাংলায় প্রচারে আসেন সপা-র সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। অখিলেশের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতাও। এবার ফের উত্তর প্রদেশে প্রচারে যাওয়ার কথা তৃণমূল সভানেত্রীর।




Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...