Saturday, June 20, 2026

একেই ম্যাচ হার তার উপর মোটা জরিমানা, আইপিএল-এর শুরুতেতি সমস্যায় ঋষভ পন্থের দিল্লি

Date:

Share post:

এযেন গোদের উপর বিষফোড়া । একেই তো কলকাতা নাইট রাইডার্সের কাছে ম্যাচ হার। তার উপর আবার জরিমানা। গতকাল কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলো ঋষভ পন্থের দিল্লি। সেই ম্যাচে খেলতে নেমে মন্থর বোলিং-এর জন্য জরিমানা করা হল দিল্লিকে।

একে তিন ম্যাচের মধ্যে দু’টিতে হার। তার উপর আবার বড় অঙ্কের জরিমানা। সব মিলিয়ে এবারের আইপিএল-এর শুরুতে বেশ বড় সমস্যায় ঋষভের দিল্লি ক্যাপিটালস । বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর ২৪ লক্ষ টাকা জরিমানা হল ক্যাপ্টেন পন্থকে। এখানেই শেষ নয়, দলের বাকি সদস্যদেরও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এক নয় পরপর দুই ম্যাচেই স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেনকে। পাশাপাশি সমস্যায় পড়ল গোটা দলও। ইম্প্যাক্ট সাব হিসেবে খেলা অভিষেক পোড়েলকেও এই জরিমানার টাকার দিতে হবে। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও জরিমানা হয়েছিল দিল্লি দলের। সেবার এর অর্ধেক অর্থাৎ ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল ক্যাপ্টেন পন্থকে।

আরও পড়ুন- দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র?


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...