Saturday, June 20, 2026

লোকসভা ভোটের মুখে ফের খুন তৃণমূল কর্মী! অশান্ত নাকাশিপাড়া

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে ফের তৃণমূল কর্মীকে (TMC) খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠছে নদিয়ার (Nadia) নাকাশিপাড়া (Nakashipara)। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে একেবারে স্ত্রী-সন্তানের সামনেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। যদিও তৃণমূল কর্মীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তৃণমূল কর্মীর স্ত্রী ও ৮ বছরের সন্তানও।

স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম, জাহিদুল শেখ (Jahidul Seikh)। তাঁর স্ত্রী সাগিরা বিবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ইতিমধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কোনও শত্রুতার কারণেই এই আক্রোশ বলে মনে করা হচ্ছে।

পরিবার সূত্রে খবর, বুধবারই ইদের বাজার করতে বেরিয়েছিলেন জাহিদুল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাগিরা ও সন্তান। কিন্তু এদিন বাজার সেরে বাড়ি ফেরার পথে আচমকাই জাহিদুলের গাড়ি আটকায় কয়েকজন দুষ্কৃতী। এরপরই গাড়ি থেকে জাহিদুলকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। বাদ যাননি পঞ্চায়েত সদস্য সাগিরা ও তাঁদের ৮ বছরের সন্তানও। এদিকে বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মীকে দ্রুত তাঁদের বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহিদুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলেই খবর।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...