Saturday, June 20, 2026

সৌম্য রায়ের পরিবর্তে নয়া DC South-West রাহুল দে

Date:

Share post:

স্ত্রী শাসকদলের বিধায়ক- এই অজুহাতে কলকাতা পুলিশের DC South-West সৌম্য রায়কে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই জায়গায় দক্ষিণ-পশ্চিমের নতুন ডিসি হলেন রাহুল দে। কলকাতা পুলিশের ডিসি (STF) ছিলেন রাহুল।

মঙ্গলবার কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের ডিসি পদ থেকে সোনারপুর দক্ষিণের তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কে সরানো হয়। তার আগে IPS সৌম্য রায়কে সরানোর কথা জানিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেয় নির্বাচন কমিশন। যত দ্রুত সম্ভব সৌম্য রায়কে (Soumya Ray) দক্ষিণ-পশ্চিম বিভাগের ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখার কথা জানানো হয় ওই চিঠিতে। তাঁকে যে পদে বদলি করা হবে, সেই পদের সঙ্গে যেন নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক না থাকে বলেও ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়। “কেউ বিধায়ক হলে তাঁর স্বামী অফিসার থাকতে পারবেন না কেন? এটা কোন খাতায় লেখা আছে”- প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কমিশনের তরফে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয় যে, সৌম্য রায়কে সরানোর ফলে যে শূন্যপদ তৈরি হবে, সেই পদ অবিলম্বে পূরণের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্যকে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। সেই মতো, এবার সৌম্য রায়ের পরিবর্তে রাহুল দে-কে ডিসি (দক্ষিণ-পশ্চিম)পদে বসাল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ঝাড়গ্রামের সাংগঠনিক বৈঠকে নিবীড় জনসংযোগের উপর জোর অভিষেকের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...