Saturday, June 20, 2026

বাম-কংগ্রেসের জন্যই ভেস্তে গিয়েছে জোট, দাবি নওশাদের! একলা চলার পথে আইএসএফ

Date:

Share post:

ফের বাংলায় একা লড়ার কথা ঘোষণা করল আইএসএফ। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির দাবি, বাম-কংগ্রেস চায়নি বলেই জোট হয়নি। জোট করার জন্য আইএসএফ সদর্থক ছিল। কিন্তু আসন সমঝোতা নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস, ফলে আইএসএফ একলা চলো নীতি নিয়েছে। জোট ভেস্তে যাওয়ার দায় তাই বাম-কংগ্রেসকেই নিতে হবে।

এখানেই থেমে থাকেননি নওশাদ সিদ্দিকি, তিনি জানিয়েছেন যাদবপুর সহ আরও একাধিক আসনেও খুব শ্রীঘ্রই আইএসএফ প্রার্থী ঘোষণা করবে। নওশাদের কথায়, “বাম-কংগ্রেস চায়নি আইএসএফের সঙ্গে জোট হোক। কংগ্রেস তো শুরু থেকেই চাইছে না। বামের কিছুটা মনোভাব থাকলেও তারাও চাইছে না। যদি তারা চাইতো তাহলে আইএসএফকে সন্মানজনক জায়গায় রেখে জোট করতো। জোট নিয়ে আমাদের দিক থেকে স্বার্থত‌্যাগ করতে করতে আসন সাতে এসে দাঁড়িয়েছে। আশা করব, বামেদের দিক থেকে একটু ওপরে উঠুক।বারাসত-বসিরহাট-বনগাঁ-দমদম-বারাকপুর এই পাঁচটি আসনের মধ্যে দু’টি চেয়েছি আমরা।” নওশাদ সিদ্দিকি আরও ইঙ্গিত দিয়েছেন, ১৫ থেকে ২৭টি আসনে লড়াই করতে পারে আইএসএফ।

এদিকে, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে এখনও কোনও স্বীকৃত বিরোধী দল প্রার্থী ঘোষণা করতে পারেনি। সিপিএম ও বিজেপিও এই কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না। অনেক আগে নওশাদ বলেছিলেন, দল চাইলে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে আগ্রহী তিনি। কোনও এখন সেই বিষয় নিয়ে টু-শব্দ করছেন না আইএসএফ বিধায়ক।

আরও পড়ুন- উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে চায় রাজ্য, কমিশনকে চিঠি মুখ্যসচিবের

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...