Sunday, April 5, 2026

এক কেন্দ্রে একই নামের পাঁচ নির্দল! বিভ্রান্ত ভোটাররা

Date:

Share post:

তামিলনাড়ুর রামনাথপুরম (Ramnathpuram) লোকসভা কেন্দ্রে এক অদ্ভুত সংকট। এই কেন্দ্রে নির্দল হিসাবে মনোনয়ন পেশ (nomination file) করেছেন অনেক প্রার্থী। তার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম (O Paneerselvam)। অদ্ভুতভাবে সেই একই নামে আরও চার প্রার্থী এই কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন, পাঁচ জনেরই নাম ও পনিরসেলভম (O Paneerselvam)। সবাই নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শিবিরের দাবি এই সবকিছুর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

দলবিরোধী কাজের জন্য এআইএডিএমকে (AIADMK) থেকে বহিষ্কৃত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম, যিনি ওপিএস (OPS) নামেই বেশি পরিচিত। বিজেপি নেতৃত্বের সঙ্গে লোকসভা নির্বাচনের আসন রফা নিয়ে বৈঠকও করেন তিনি। বর্তমানে এনডিএ (NDA) জোটের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন তিনি। লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আসন রফা চূড়ান্ত না হওয়ায় নির্দল প্রার্থী হিসাবেই রামনাথপুরম কেন্দ্র থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আশ্চর্যজনকভাবে সেই কেন্দ্রেই এবার ও পনিরসেলভম নামে পাঁচ আরও প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এই কেন্দ্রে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গেলেও দেখা গেল পাঁচ পনিরসেলভমের মধ্যে কেউ প্রার্থীপদ প্রত্যাহার করেননি। এরপরই প্রতীক নিয়ে বিড়ম্বনায় পড়ে নির্বাচন কমিশন। কাঁঠাল, আঙুর আর ঝুড়ি প্রতীকের (symbol) একাধিক দাবিদার। শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী কাঁঠাল (jackfruit) প্রতীক পান। একই নামে নির্দল হিসাবে মনোনয়ন পেশ করা প্রার্থীরা অবশ্য ‘কাজ করার জন্য’ নির্বাচনে লড়ছেন, এই ছাড়া আর কোনও কথা তাঁরা বলছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপিএস-এর অনুগামীদের দাবি তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে বিরোধীরা এই খেলায় মেতেছে। একই নামের নির্দল প্রার্থী একাধিক থাকলে ভোটাররা স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হবেন। যার ফলে অনেক ভোটই অন্য জায়গায় পড়বে। তবে তাতে ওপিএসের জিততে কোনও সমস্যা হবে না, এমনটাও দাবি অনুগামীদের।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...