Monday, April 6, 2026

হাসপাতালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়! কতটা গুরুতর চোট?

Date:

Share post:

বাংলা চলচ্চিত্রে আঘাতের ছায়া! কোয়েল মল্লিকের পর এবার শুটিং ফ্লোরে গুরুতর চোট পেলেন টলিউডের (tollywood) জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বর্তমানে জোর কদমে চলছে নন্দিতা-শিবপ্রসাদের নতুন থ্রিলার ছবি ‘বহুরূপী’র (Bohurupi) শুটিং। একটি অ্যাকশন (action) দৃশ্যে শুটিং-এর সময় গুরুতর চোট পান শিবপ্রসাদ (Shibaprasad Mukherjee)। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করা হয় এমআরআই (MRI), সিটি স্ক্যানও (CT Scan)। তাঁর সিটি স্ক্যান রিপোর্টে দুটো হাড়ে চিড় ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

‘বহুরূপী’ ছবিতে শুধুমাত্র পরিচালক নন, অভিনয়ও করছেন শিবপ্রসাদ। অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎই কোমরে গুরুতর চোট পান তিনি। সহ অভিনেতার অসাবধানতায় আঘাতের কথাও শোনা যাচ্ছে। শিবপ্রসাদের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও কৌশানী মুখোপাধ্যায়। শুক্রবার ব্যারাকপুরে (Barrackpur) শুটিংয়ে শিবপ্রসাদের পাশাপাশি আবীর চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

দিনকয়েক আগেই বোলপুরে (Bolpur) শেষ হয়েছে ‘বহুরূপী’ ছবির শুটিং। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। জানা গিয়েছে, বোলপুর ছাড়াও বরাহনগর, বানতলা, ব্যারাকপুর, বেলডাঙ্গা, বহরমপুর ও বেথুয়াডহরিতেও শুটিং হওয়ার কথা রয়েছে এই ছবির। সব মিলিয়ে রাজ্যের মোট ৭৮টি জায়গায় শুটিং হবার কথা রয়েছে ‘বহুরূপী’ ছবির। তবে গোটা পরিকল্পনাই এখন অনেকটা বদলে যাওয়ার আশঙ্কা করছে তাঁর ইউনিট। পরীক্ষার পরে ডাক্তারের নির্দেশের উপর অনেকটাই নির্ভর করছে এখন এই ছবির শুটিং।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...