Friday, June 26, 2026

ভূপতিনগরে ‘নিয়মমাফিক’ হানার দাবি NIA-র; পাল্টা ‘জীতেন্দ্র’ প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় এজেন্সি নির্বাচনের আগে কতটা তৎপর, রবিবাসরীয় সকালে তথ্য সহ তৃণমূল তা তুলে ধরতেই সাফাইয়ের পালা শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র। বিজ্ঞপ্তি জানিয়ে এনআইএ (NIA) প্রমাণ করতে শুরু করে যে আদালতের নির্দেশে নিয়ম মেনে, আইনি পথে ও আইনের নির্দেশ মেনে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হানা দিয়েছিল আধিকারিকরা। সেখানেই পাল্টা প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের পক্ষ থেকে এনআইএ পুলিশ সুপার (SP) ধন রাম সিংয়ের সঙ্গে বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারি আদৌ দেখা করতে গিয়েছিলেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

কেন্দ্রীয় এজেন্সি (central agency) এনআইএ-কে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারি যে বিজেপির পরিকল্পনাতে হয়েছে তা প্রমাণ করতে রবিবার তথ্য তুলে ধরেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে এনআইএ। সেখানে দাবি করা হয় তাঁদের ভূপতিনগরে হানা নিয়ে বহিরাগত ক্ষমতা প্রয়োগের যে অভিযোগ তোলা হয়েছে তা তাঁরা অস্বীকার করছেন। এনআইএ-র নামে বেআইনি কার্যকলাপের যে অভিযোগ আনা হয়েছে তাও তাঁরা অস্বীকার করেছেন এবং গোটা বিতর্ককে দুর্ভাগ্যের বিষয় হিসাবে দাবি করা হয়।

তবে তাঁদের বিজ্ঞপ্তিতে কোথাও জীতেন্দ্র তেওয়ারির এই ঘটনায় সংযোগ বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি বিজেপি নেতার নামও উল্লেখ করে কোনও প্রমাণ দাখিল করা হয়নি। ফলে বিজ্ঞপ্তির পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দাবি করেন, ২৬ মার্চ এনআইএ-র আধিকারিক ধন রাম সিংয়ের সঙ্গে জীতেন্দ্র তেওয়ারি দেখা করেছিলেন কি না তার ব্যাখ্যা দিক NIA। সেই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলের কাছে ওই দিন যাতায়াতের ভিডিও রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...