Saturday, March 21, 2026

অভিষেকের নির্দেশে আজ ভূপতিনগরে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

নির্বাচনের মুখে বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। শনিবার ‘পরিকল্পিতভাবে’ ভূপতিনগরে এনআইএ আধিকারিকরা যে কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে সরব এলাকাবাসী। কেন মধ্যরাতে অভিযান ,প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপরেও শনিবার মধ্যরাতে ফের ভূপতিনগরের অর্জুননগরে তিনজনের (সুবীর মাইতি, মানব পড়ুয়া, নবকুমার পান্ডা) বাড়িতে পৌঁছে যান NIA আধিকারিকরা। গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দু’বছর আগে ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডের তদন্তে রয়েছে NIA। শুক্রবার মধ্যরাতে এবং শনিবার কাকভোরে পুলিশকে না জানিয়ে এলাকায় গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার অভিযোগ সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে। এই প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে বিজেপির পরিকল্পনা মতোই খুঁজে খুঁজে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে যাতে ভোটে ভারতীয় জনতা পার্টি নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। ভূপতিনগরের মানুষ বলছেন তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছে ভূপতিনগর থানার পুলিশ। ধৃত এক তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা বলে জানা যাচ্ছে। শনিবারই ভূপতিনগর থানায় ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। এরপরই সরব রাজ্যের শাসক দল। কুণাল ঘোষ বলেন,যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে একটা বিষয় থাকে। স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু জানার থাকলে তিনি মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চাইতে পারতেন। সেটা না করে সরাসরি থানায় ফোন কেন? যখন মনিপুর জ্বলতে থাকে, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হয় তখন এই গেরুয়া নেতৃত্ব কোথায় থাকেন?  ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য দিল্লিতে বসে চক্রান্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বাংলায় তা ফলপ্রসূ করতে চাইছে বিজেপি। রবিবার NIA-র হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতার পরিবারে সঙ্গে কথা বলবেন চন্দ্রিমা – কুণাল।

Related articles

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...