Sunday, April 5, 2026

১৯ কেজি গাঁজা ইঁদুর সাবাড় করেছে! আদালতে আজব দাবি পুলিশের

Date:

Share post:

এমন আজব কথা কখনও শুনেছেন? ইঁদুর নাকি গাঁজা সাবাড় করে দিচ্ছে এক নিমেষে। এমনই আজব দাবি করেছে ঝাড়খন্ড পুলিশ। সেখানে দাবি কতরা হয়েছে, পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজা এবং ভাং খেয়ে গিয়েছে ইঁদুর! ঝাড়খণ্ডের এক নিম্ন আদালতে মাদক সংক্রান্ত মামলার শুনানির সময় এমনটাই দাবি করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর গাঁজা এবং ভাং রাখার অভিযোগে শম্ভু আগরওয়াল নামে ধানবাদের এক ব্যবসায়ী এবং তাঁর পুত্রকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা এবং ৯ কেজি ভাং উদ্ধার করা হয়েছিল।

প্রমাণ হিসাবে পেশ করার জন্য সেগুলি পুলিশের গুদামে রেখে দেওয়া হয়েছিল।সম্প্রতি ঝাড়খণ্ডের ওই নিম্ন আদালতের বিচারক তদন্তকারী পুলিশ আধিকারিক জয়প্রকাশ প্রসাদকে নির্দেশ দেন, বাজেয়াপ্ত করা মাদক আদালতে নিয়ে আসার। কিন্তু পুলিশ আদালতে তা জমা দিতে পারেনি। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা সমস্ত গাঁজা এবং ভাং খেয়ে নিয়েছে ইঁদুর। গত শনিবার আদালতে এই নিয়ে একটি রিপোর্টও জমা দিয়েছে পুলিশ।পুলিশ কেন বাজেয়াপ্ত করা মাদক আদালতে নিয়ে আসতে পারেনি তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। যদিও কোনও সদুত্তর দিতে পারেনি পুলিশ।




Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...