Tuesday, March 24, 2026

মুখ্যমন্ত্রীর ঢালাও উন্নয়ন, প্রচারে বেরিয়ে মুখ পুড়ল বিজেপি প্রার্থী সজলের

Date:

Share post:

রাজনীতির ময়দানে যে কতটা বেমানান বরানগর উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ, তা মঙ্গলবার এক লহমায় প্রকাশ হয়ে গেল। এদিন প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলা বাসিন্দার সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়লেন বরানগরের বিজেপি প্রার্থী। মঙ্গলবার এক নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় ভোট প্রচার করতে সকাল সকাল বেরিয়েছিলেন সজল। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন সজল ঘোষ। সেই সময় সমাপ্তি ধর নামে এক মহিলার কাছে ভোট চাইতে যান বিজেপি প্রার্থী।

এরপরই ওই মহিলার তোপের মুখে পড়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন সজল। মহিলা বিজেপি প্রার্থীকে সরাসরি প্রশ্ন করে জানতে চান,তিনি কেন সজলকে ভোট দেবেন?মহিলা স্পষ্ট বলে দেন, রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী সহ বহু প্রকল্প চালু করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৃণমূলকেই ভোট দেবেন।এই কথা শোনার পর মেজাজ হারিয়ে বিজেপি প্রার্থী ওই মহিলা ভোটারকে নানান প্রশ্ন করতে থাকেন । রীতিমতো সজল ওই মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বাদানুবাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মূহুর্তে ভাইরাল হয়। ভোট প্রচারে এসে ভোট দেওয়া নিয়ে প্রকাশ্যে বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় মহিলার এই বিবাদে জড়িয়ে পড়া দেখে পোড় খাওয়া রাজনীতিবিদরা মুচকি হেসেছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষ অবশ্য বলেন, তর্কাতর্কির কোনও ঘটনাই ঘটেনি। মানুষ প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি। আর শাসকদল বলছে, প্রার্থী না পেয়ে আনকোরা লোককে ভোটের ময়দানে নামিয়ে দিলে এমন দৃশ্য আরও দেখবে মানুষ।




Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...