Monday, April 6, 2026

শীঘ্রই দিল্লিতে রাষ্ট্রপতি শাসন! কেজরিওয়ালের গ্রেফতারির পর বিস্ফোরক অভিযোগ আপের

Date:

Share post:

হাতে আর মাত্র কিছু সময়। তারপরই শুরু হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)। কিন্তু নির্বাচনের আগে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। ইডির (enforcement Directorate) হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তিহার জেলে (Tihar Jail) রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister Delhi)। তবে জেলে থাকলেও সেখান থেকেই দিল্লিবাসীর উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর শুক্রবার দিল্লির মন্ত্রী তথা আপের সদস্য অতিশী মারলোনার দাবি ঘিরে শুরু জোর চর্চা। অতিশীর দাবি, খুব শীঘ্রই দিল্লিতে রাষ্ট্রপতি শাসন (Presidential Rule) জারি করতে পারে কেন্দ্র।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রী বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি তাঁর সরকারকে পতন ঘটানোর একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি আগামী দিনে, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। মূলত ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ, বিজেপিকে পরাজিত করেছে। সেকারণেই দিল্লি সরকারের পতন চেয়ে উঠেপড়ে লেগেছে বিজেপি। যদিও আপের এই বিস্ফোরক দাবিকে ‘কাল্পনিক’ কাহিনি বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। অতিশীর দাবি, গত কয়েকদিনে পর পর এমন কিছু ঘটে গিয়েছে, যা দেখে এমনটাই আশঙ্কা করছেন তাঁরা।

অতিশী আরও বলেন, গত কয়েক মাসে দিল্লিতে কোনও আইএএস অফিসারকে পোস্টেড করা হয়নি। কোনও পোস্টিং না হওয়ায় পদ খালি থেকে যাচ্ছে। এদিকে, নির্বাচনী বিধি দেখিয়ে মন্ত্রীদের ডাকা বৈঠকে আসছেন না আমলারা। তবে এদিন আপের দাবির পাল্টা জবাবে বিজেপির বীরেন্দ্র সচদেবা বলেন, অবাক কাণ্ড যে রাষ্ট্রপতি শাসনের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে আপকে। অতিশীর দাবি নিয়ে বিজেপি বলছে, অতিশী তাঁর চেনা ভুয়ো গল্প, তাঁর ঘটনার শিকার হওয়ার কাহিনি, অপারেশন লোটাসের ঘটনার বদলে এবার নতুন গল্প বেঁধেছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...