Tuesday, June 9, 2026

গঙ্গার ঘাটে অজ্ঞাত পরিচয় যুবতীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

সোনারপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর, আজ শুক্রবার সকালে দেহটি উদ্ধার হয় বারুইপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত গঙ্গাঘাট সংলগ্ন জলে।

জানা গিয়েছে, গঙ্গার জলে পানার মধ্যে একটি মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা থানায় খবর দিলে বারইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর দেহটি উদ্ধার করে বারইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ময়না তদন্ত হয়ে বলে সূত্রের খবর।

এখনও পর্যন্ত ওই মহিলার নাম-পরিচয় জানা যায়নি। দেহ দেখে পুলিশের অনুমান কমপক্ষে তিন-চার দিন আগেই এই মহিলার মৃত্যু হয়েছে। মৃতদেহটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই নজর পড়ে স্থানীয়দের। দেহটি এখানে কোথা থেকে এল? কেউ এই দেহটি এখানে ফেলে গিয়েছে নাকি দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে বারইপুর থানার পুলিশ।

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...