Wednesday, April 8, 2026

অন্য রকম পয়লা বৈশাখ, ‘রাজ্য দিবস’ স্বীকৃতির পরে প্রথমবার উৎসবমুখর বাংলা

Date:

Share post:

পয়লা বৈশাখকে রাজ্য দিবসের স্বীকৃতির পরে প্রথমবার এই দিবস পালিত হতে চলেছে গোটা রাজ্যে। দিনটিকে পালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে প্রশাসনিকভাবে পালিত হবে এই দিনটি। একইভাবে শহরাঞ্চলে পুরসভা ও পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সব ধরনের সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই দিনটি পালনের পরিকল্পনা রাজ্য সরকারের। রবিবাসরীয় সকালে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শহরের মানুষকে জেগে ওঠার বার্তা দেবে কলকাতা পুরসভা।

বাংলায় প্রথমবার রাজ্য দিবস পালনে একাধিক বিধিনিষেধ। নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় প্রশাসনিক অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্য দিবসে অংশগ্রহণে জারি রয়েছে বিধিনিষেধ। অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখান থেকে কোনও উপহার বিতরণ করা যাবে না। প্রথমবারের রাজ্য দিবস পালন হতে চলেছে নির্ভেজাল সংস্কৃতির উদযাপন।

কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪টি ওয়ার্ডে সকাল থেকে শোনা যাবে রবীন্দ্র সঙ্গীত। অনেক ওয়ার্ডই নিজেদের মত করে সাংস্কৃতিক চমক দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আবার অনেকেই শোভাযাত্রা সহ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করে ফেলেছেন।

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...