Wednesday, June 24, 2026

বাংলা বছরের পয়লাতেই শার্টলেস আবির! প্রকাশ্যে ‘বাবলি’র টিজার

Date:

Share post:

নববর্ষে বাঙালি দর্শককে চমক দিলেন পরিচালক – বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পয়লা বৈশাখেই ‘বাবলি’কে (Babli) তুলে ধরলেন সকলের সামনে। মুক্তি পেল বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি ছবির টিজার।

সেখানেই চমকে দিলেন শার্টলেস আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। টলিউডের এই হ্যান্ডসাম হিরোকে এর আগে এভাবে দেখা যায়নি। তাই উচ্ছ্বসিত ফ্যানেরা। অভির চরিত্রে একদম মিলেমিশে গিয়েছেন হ্যান্ডসাম হাঙ্ক। বোঝাই যাচ্ছে তিনি বাংলার সব ‘বাবলি’দের মন জয় করতে চলেছেন। তবে এই ছবিতে অনবদ্য শুভশ্রী (Subhashree Ganguly)। সাহিত্যিক যেভাবে রক্তমাংসের করে গড়ে তুলতে চেয়েছিলেন নায়িকাকে, রাজ -ঘরনি যেন ঠিক তাই হয়ে উঠেছেন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় আর সৌরসেনী মৈত্রকে নিয়ে প্রেমের রাগ অনুরাগের গল্প পর্দায় নিয়ে আসছেন রাজ। নাম ভুমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টিজারের শুরুতেই তাঁর সংলাপ, “কোন সাহিত্যিক আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখে না।” ঠিক যেন অভিমান আর ঈর্ষার মিশেল। চরিত্রের সঙ্গে এক্কেবারে মানানসই নায়িকা। বুদ্ধদেব গুহর উপন্যাস যাঁরা পড়েছেন তাঁরা জানেন ছবিতে ঝুমার চরিত্রের গুরুত্ব কতটা। এখানে অভিনয় করছেন সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। স্লিম অ্যান্ড ট্রিম ম্যাজিক ফিগারে নজর কেড়েছেন বটে। তবে এ ছবির মাস্টারস্ট্রোক যে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)তা আর বলার অপেক্ষা রাখে না। পর্দায় আবির- শুভশ্রী কেমিস্ট্রি দেখতে অপেক্ষা করতে হবে আগস্টের শেষ দিন পর্যন্ত। তবে অভিনয়ের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ডুয়ার্সের চালসা, সামসিং, মূর্তি নদী, ধূপঝোড়া যে নজর কাড়বে তা বোঝাই যাচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...