Wednesday, June 24, 2026

‘ময়দান’ দেখে আপ্লুত সৌরভ, দর্শকদের বিশেষ অনুরোধ বাংলার মহারাজের

Date:

Share post:

বিতর্ক এড়িয়ে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগনের (Ajay Devgan) ছবি ‘ময়দান’ (Maidan)। রিলিজের আগেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে খেলা ভিত্তিক এই ছবি। বক্স অফিস কালেকশনের নিরিখে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র তুলনায় খানিক পিছনে রয়েছে বটে কিন্তু সিনে বিশ্লেষকরা বলছেন এই ছবি ‘মাস’ দর্শকের থেকেই অনেক বেশি করে ‘ক্লাস’ দর্শকের জন্য তৈরি হয়েছে। এবার সিনেমা দেখে ফেললেন বাংলার মহারাজ। আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)বলছেন, এই ছবি মাস্ট ওয়াচ।

আজকের দিনে বলিউডে জীবনীচিত্র কিংবা স্পোর্টস ড্রামার রমরমা। সৌরভের বায়োপিক নিয়েই জোরকদমে কাজ চলছে। তবে অজয়ের ‘ময়দান’ ফুটবলারের গল্প বলেছে।পরিচালক অমিত শর্মা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে এনেছেন বড় পর্দায়। ক্রিকেট তারকা নয় বরং পায়ে পায়ে ময়দানের লড়াইকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে এই ছবি। সৌরভ বলছেন, “আপনারা কেউ ‘ময়দান’ছবির দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস করবেন না। ভারতের কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে। ধরা পড়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা। ভারতীয় ফুটবলের তারকাদের ছবি জীবন্ত করে তুলেছে এই ছবি। এটা একটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস ছবি।” এভাবেই ময়দানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহিদ কাপুর, করণ জোহাররাও।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...